স্বনির্ভরতায় প্রাণী সম্পদ

বহু বেকার যুবক গো-পালন, হাঁস-মুরগি বা শূকর পালন করে আত্মনির্ভর হয়েছেন বা হচ্ছেন আপনি যদি এ ব্যাপারে আগ্রহী হন, তবে কীভাবে অগ্রসর হবেন?

  • প্রথমেই আপনাকে ভেবে নিতে হবে, আপনি কী করতে চান, কোথায়, কীভাবে এবং কী উদ্দেশ্যে এ ব্যাপারে স্থানীয় সফল খামারিদের সঙ্গে পরামর্শ করে নিতে পারেন

  • সিদ্ধান্ত নিতে হলে স্থানীয় ব্লক প্রাণীসম্পদ বিকাশ আধিকারিকের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবেন এ ব্যাপারে আধিকারিক আপনাকে সহায়তা করবেন

  • আপনি যদি দারিদ্রসীমার নিচে থাকা পরিবারভুক্ত হন এবং খামার স্থাপনের মূলধন যদি ঋণনির্ভর হয় এবং আপনি যদি পৌর এলাকা-বহির্ভূত পঞ্চায়েত এলাকার অধিবাসী হন, তবে (১) বিশেষ প্রাণীপালন প্রকল্প, (২) সার্বিক গ্রামোন্নয়ন প্রকল্প, অথবা (৩) তফসিলি জাতি ও উপজাতি উন্নয়ন  প্রকল্প রয়েছে  অনুদান, প্রান্তিক ঋণ এবং ব্যাংক ঋণ সহযোগে এই সমস্ত প্রকল্প রূপায়িত হয়ে থাকে  এই সমস্ত প্রকল্পের জন্য পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রাণীসম্পদ বিকাশ আধিকারিকের কাছ থেকে বিস্তারিত বিবরণ জানতে পারবেন

  • পৌর এলাকার জন্য বিশেষ স্বনিযুক্তি প্রকল্প রয়েছে এ ব্যাপারে জেলা শিল্পকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে হবে তারাই এ ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবে

  • এরপর প্রকল্প অনুসারে দরখাস্ত পূরণ করে আপনার পরিকল্পিত স্কিম তৈরি করতে হবে  স্থানীয় ব্লক প্রাণীসম্পদ বিকাশ আধিকারিক এ ব্যাপারে আপনাকে সাহায্য করবেন  মনে রাখবেন, সমস্ত প্রকল্প রূপায়নের আগে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে৷  স্থানীয় বিভাগীয় আধিকারিকগণ এ ব্যাপারে সাহায্য করবেন

  • আপনি যদি কোনও প্রকল্পের মধ্যে না গিয়ে স্বাধীনভাবে গো-খামার, শূকর খামার, ছাগল খামার বা মুরগি খামার সরাসরি ব্যাংকের আর্থিক সহায়তায় করতে চান, সেক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার উপ-অধিকর্তা, প্রাণীসম্পদ বিকাশ ও পরিষদ আধিকারিক আপনাকে আপনার প্রকল্পের খসড়া, প্রশিক্ষণ ও সরকারিভাবে প্রকল্প অনুমোদনের ব্যাপারে সাহায্য করবেন

  • বিশদ অনুসন্ধানের জন্য জেলা দপ্তরগুলি ছাড়াও নব মহাকরণ ও মহাকরণস্থিত প্রাণীসম্পদ ও প্রাণীস্বাস্থ্য কৃত্যকের কেন্দ্রীয় দপ্তরে যোগাযোগ করতে পারেন

 প্রকল্প

    ফর্ম