কমনকার্পের প্রজনন (১) কাপড়ের হাপায় (২) চৌবাচ্চায় এবং
(৩) পুকুরেই করান সম্ভব׀
(১) কাপড়ের হাপা সাধারণতঃ ২ বাই ১ বাই ১ মিঃ
মাপের হলে একটি স্ত্রী মাছ ও তত্সহ দুইটি পুরুষ মাছ রাখা যায়׀ যে পুকুরে
কমনকার্পগুলি থাকে, সে পুকুরে হাপা খাটান হয় না׀ জল বদলে প্রজননে
উত্সাহ বাড়ে তাই অন্য পুকুরে এবং অপেক্ষাকৃত পরিষ্কার জলে, যেখানে সার
প্রয়োগ করা হয়নি এমন জলে হাপা খাটাতে হয়׀ এই হাপায় কিছু জলজ ঝাঁঝি প্রায় স্ত্রী মাছের দেহের
ওজনের দ্বিগুণ পরিমাণ দিতে হয়׀ কারণ কমনকার্প আঠাল ডিম পাড়ে
এবং সেগুলি জলজ উদ্ভিদের গায়ে লেগে থাকে অর্থাত ডিম
পাড়ার জন্য কমনকার্পের জঙ্গলা জাতীয় বস্তুর দরকার হয়৷
কচুরীপানার শিকড়েও এই কাজ চলে׀ সন্ধ্যার দিকে স্ত্রী মাছ ও পুরুষমাছ হাপায় জঙ্গল
বিছিয়ে ছেড়ে দেওয়া হয় এবং সকালের মধ্যেই প্রজনন ক্রিয়া সারা হয়ে যায়׀ ডিমগুলি জঙ্গলের
গায়ে লেগে থাকতে দেখা যায়׀ বীর্য
র্নিষিক্ত ভাল ডিম ঈষত হলদে উজ্জ্বল বর্ণের চকচকে দেখতে হয়׀ খারাপ ডিম সাদা রঙের
এবং ঘোলাটে হয়৷ আকারে প্রায় সরসের মত׀ ডিম পাড়া হয়ে গেলে
মাছগুলি ধীরে ধীরে হাত জালে করে তুলে নিয়ে পারম্যাঙ্গানেটের জলে স্নান করিয়ে
পুকুরে ছেড়ে দিতে হয়, এবং ডিমগুলি জঙ্গলসহ স্ফুটন হাপায় বিছিয়ে দিতে হয়׀
স্ফুটন হাপা কেবলমাত্র মার্কিনের, বাইরের হাপা হলেও চলে׀ প্রতি হাপায় ১ কেজি পরিমাণ ঝাঁঝি ডিমসহ রাখা হয়׀
এই ডিম ফুটে বাচ্চা বের হতে শীতকালে ৩ দিন লাগে׀ আর বর্ষাকালে ২ দিন লাগে׀
ডিম ফোটার পর জঙ্গলসহ ডিমের খোসাগুলি তুলে ফেলা হয়׀ তারপর আরও তিনদিন ঐ
হাপাতেই ডিমপোনাগুলি থাকে׀
(২) চৌবাচ্চাতে একই ভাবে প্রজনন করান যায়׀
চৌবাচ্চার মাপ অনুসারে ৪-৫টি স্ত্রীমাছ এবং ৮-১০টি পুরুষমাছ একসাথে
ছাড়া হয় এবং উপযুক্ত পরিমাণে জলের ঝাঁঝি ডিম পাড়ার জন্য
রাখা হয়׀ প্রজনন হয়ে গেলে পুকুরের পরিষ্কার জলে স্ফুটন হাপায় ডিম
ফুটতে দেওয়া হয়׀ ডিম ফুটে বাচ্চা বার হয়ে গেলে
ঝাঁঝিগুলি তুলে ফেলা হয়׀ তারপর আরো
তিনদিন বাদে স্ফুটন হাপা থেকে ডিমপোনা সংগ্রহ করে, আগে থেকে প্রস্তুত করা
আঁতুড় পুকুরে ছাড়া হয়׀
(৩) পুকুরে প্রজনন করান খুবই সহজ, তবে কিছু
সাবধানতা অবলম্বন করতে হয়׀ যেমন যে পুকুরে প্রজনন করান
হবে, সেখানে জলের তলায় জঙ্গল যেন না থাকে׀
পরিষ্কার পুকুরে এবং পরিষ্কার জলে প্রজননের উপযুক্ত অনেকগুলি স্ত্রী
পুরুষ মাছকে ছাড়া হয়׀ তারপর সেই পুকুরে এককোনায় দীর্ঘ
শিকড়সহ কচুরীপানা কিছু ছেড়ে দিতে হয়׀ পানাগুলি যাতে পুকুরে ছড়িয়ে না
যায় সেই জন্য দুটি বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়׀ কমনকার্প এই সব
কচুরীপানার শিকড়ের উপর ডিম পাড়ে׀ কচুরীপানা তুলে দেখলেই বোঝা
যায় ডিম পেড়েছে কিনা׀ ডিমপাড়া হয়ে গেলে
কচুরীপানাগুলি কয়েকটি স্ফুটন হাপায় ডিম ফোটার জন্য বিছিয়ে দেওয়া হয়׀ ডিম ফুটে বাচ্চা বার
হয়ে গেলে কচুরীপানাগুলি হাপা থেকে তুলে ফেলে দেওয়া হয়׀
তারপর যথারীতি হাপা থেকে ডিমপোনা সংগ্রহ করা হয়׀ ডিম ফোটাবার জন্য
স্ফুটন হাপা সাধারণ মার্কিণ কাপড়ের ২X১X১ মিটারের উপর খোলা হাপা হলেই
চলে׀
এখানে রুই, কাতলা, মৃগেলের মত ডবল হাপার প্রয়োজন নাই׀
কারণ ডিমগুলি জঙ্গলের গায়ে আটকে থাকে এবং ফুটে যাওয়ার পর জঙ্গলগুলি
তুলে ফেললে ডিমের খোসাগুলি সেই সাথে চলে যায়׀ কমনকার্পের
ডিমপোনার চাষে আমাদের দেশীয় পোনামাছের ডিমপোনার চাষের মতই পুকুর প্রস্তুতি,
সার ও খাদ্য প্রয়োগ ইত্যাদি যাবতীয় আঁতুড় পুকুর পরিচালনার পদ্ধতি নেওয়া হয়ে
থাকে׀
|