মজুত পুকুরে মাছের নিবিড় মিশ্র চাষ

আমাদের দেশের বিজ্ঞানীরা মাছ চাষের উপর বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করেছেন এবং আজও করছেন  তাঁদের প্রচেষ্টার বিরাম নেই পুকুরে বিভিন্ন খাদ্যস্তর বিন্যাস ভিত্তিক মাছের নিবিড় মিশ্র চাষ করে তারা যুগান্তকারী সাফল্য লাভ করেছেন  যেখানে সাধারণ পুকুরে বছরে হেক্টর প্রতি ৬০০ কেজি মাছ উত্পন্ন হত আজ সেই পুকুরে দ্রুত বৃদ্ধিশীল এমন কয়েকটি বাছাই করা মাছ সুষম অনুপাতে চাষ করে এবং তাতে প্রয়োজনীয় সার ও পরিপুরক খাদ্য যুগিয়ে হেক্টর প্রতি ৩০০০ - ৬০০০ কেজি সম্ভব হয়েছে

মাছের নিবিড় মিশ্রচাষে কি কি মাছ লাগ

সার কেন দিতে হয়?

পরিপূরক খাদ্য কেন দরকার ?

এই নিবিড় মিশ্র চাষের পদ্ধতি কি?

চূণ দেওয়ার কদিন পরে সার দিতে এবং কি পরিমাণে?

কি হারে পরিপূরক খাদ্য নিতে হয় ?

পুকুরে মত্স্যভূক মাছ থাকলে কি ক্ষতি হয় ?

পুকুরে চারা মাছ ছাড়ার পরিমাণ কি ?

গ্রাস কার্পের জন্য কি খাদ্য দিতে হবে ?

কিভাবে এবং কত পরিমাণে মহুয়ার খৈল দিতে হবে? এর কোন উপকারিতা আছে কি?

চারাপোনা মাছ কত বড় মাপের ছাড়তে হয় ? কখন চারা মাছ ছাড়া হয় ?

কত দিন পর মাছ বিক্রি করা যেতে পারে?

 

মাছের নিবিড় মিশ্রচাষে কি কি মাছ লাগে

রুই, কাতলা, মৃগেল ইত্যাদি দেশীয় মিশ্র চাষ আমাদের দেশে প্রচলিত আছে এর সাথে উন্নত ধরণের কয়েকটি বিদেশী মাছ মিশিয়ে নিবিড় চাষ করে সুফল পাওয়া গেছে এদের নাম- সিলভার কার্প, গ্রাস কার্প, এবং সাইপ্রনাস কার্প বা কমন কার্প সম্ভব হলে সাথে শিঙ্গি, মাগুর, ফলুই, চিংড়ি (গলদা) ইত্যাদির চাষও করা যায়

এই নিবিড় মিশ্র চাষের পদ্ধতি কি?

সবার আগে পুষ্করিণী সংস্কার করা দরকার চারা মাছ ছাড়ার আগে সমস্ত পুকুরে থেকেই অবাঞ্ছিত জলজ উদ্ভিদ এবং আগাছা তুলে ফেলা উচিত কারণ এরা ক্ষতিকারক পুকুরে বেশী পাঁক থাকাও ভাল নয় সম্ভব হলে তাও সংস্কার করে নিতে হবে গোলাকার ও বর্গাকার পুকুরের চেয়ে দীর্ঘ আয়তকার পুকুর ভাল বন্যার জলে ভেসে না যায় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে জলের তলে কিছু কিছু ঝাউঝাঁঝি, কাঁটাঝাঁঝি থাকলে অসুবিধা নেই ওগুলি গ্রাস কার্পের প্রিয় খাদ্য

পুকুরে মত্স্যভূক মাছ থাকলে কি ক্ষতি হয় ?

শাল, শোল, বোয়াল প্রভৃতি মত্স্যভূক মাছ, মাছ চাষের খুব ক্ষতি করে চারা পোনাগুলিকে ওরা খেয়ে ফেলে তাই ওদের নির্মূল করতে হবে মহুয়ার খৈল দিয়ে ওদের মেরে ফেলা সম্ভব মহুয়ার খৈলের বিষক্রিয়ায় ওরা মারা যায় এবং মহুয়ার খৈল পরবর্তী সারের কাজ করে
 

কিভাবে এবং কত পরিমাণে মহুয়ার খৈল দিতে হবে ? এর কোন উপকারিতা আছে কি ?

হেক্টর প্রতি প্রতিমিটার জলের গভীরতার জন্য ২০০০-২৫০০ কেজি (২৫০ পি.পি.এম.) খৈলের প্রয়োজন এই খৈল পুকুরে ছড়িয়ে দিতে হয় এই খৈলের বিষক্রিয়া প্রায় ১৫-২১ দিন থাকে তারপরে খৈল সারে রূপান্তরিত হয়ে পুকুরে উরবর্তা বাড়ায় রোদের দিনে এই খৈল প্রয়োগ করা উচিত

তারপর কি করতে হবে?

তারপর পুকুরে সার দিতে হবে

 

সার কেন দিতে হয়?

কৃষিকাজে যেমন সার লাগে মাছ চাষের বেলায়ও তাই এই সার থেকেই পুকুরে মাছের খাদ্য জন্মে থাক এদের আমরা বলি প্লাংকটন এরা দু-রকমের হয়ে থাকে, উদ্ভিদকণা আর প্রাণীকণা মাছেরা এদের খেয়েই বেঁচে থাকে এদের খেয়েই বাড়ে  এদের ঘাটতি হলে মাছ বাড়ে না এবং উত্পাদনের ক্ষতি হয় পুকুরে সার প্রয়োগের আগে চূণ দেওয়া একান্ত দরকার
 

চূণ দেওয়ার কদিন পরে সার দিতে এবং কি পরিমাণে ?

চূণ দেওয়ার ৭-১০ দিন আগে সার প্রয়োগ করতে হবে এবং জৈব সার প্রয়োগের ১৫ দিন পর রাসায়নিক সার প্রয়োগ করা প্রয়োজন বিঘা প্রতি নিম্নলিখিত হারে সার প্রয়োগ করতে হয় :-

সারের নাম

পরিমান (কিগ্রাঃ/বিঘা)

মন্তব্য

গোবর

২৬৭

 প্রাথমিক হার

গোবর

১৩৩

মাসিক কিস্তিতে

ইউরিয়া

৩.৫

অথবা

এমোনিয়াম সালফেট

৪.০

অথবা

ক্যালসিয়াম এমো নাইট্রেট

৪.০

সিঙ্গল সুপার ফসফেট

২.৭

অথবা

ট্রিপল সুপার ফসফেট

১.০


মাটির pH –এর পরিমাণের নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সার ব্যবহার করতে হয় যেমন –

pH পরিমান

পরিমান

৫.৫-৬.৫

ক্যালসিয়াম এমোনিয়াম নাইট্রেট

৬.৫-৭.৫

ইউরিয়া

৭.৫-এর বেশী

এমোনিয়াম সালফেট

পুকুরে চারা মাছ ছাড়ার পরিমাণ কি ?

পুকুরে চারা মাছ ছাড়া– হেক্টর পিছু ৫০০০-৭৫০০ চারা মাছ পুকুরে ছাড়া যেতে পারে কাতলা ৫০০, সিলভার কার্প ১০০০, রুই ১৫০০, গ্রাস কার্প ৫০০, সইপ্রিনাস কার্প ৭৫০ এবং মৃগেল ৭৫০ এই অনুপাতে অথবা বদ্ধির্ত হারে মাছ ছাড়া যেতে পারে যদি বিদেশী মাছ নাও পাওয়া যায় তবে দেশী রুই, কাতলা, মৃগেল দিয়েও চাষ করা যায় গলদা চিংড়ি দিয়ে চাষ করতে হলে মৃগেল ও সাইপ্রিনাস কার্পিও-এর পরিবর্তে ৫০০০-১০০০০ সংখ্যায় গলদা চিংড়ি ছাড়তে হয়

চারাপোনা মাছ কত বড় মাপের ছাড়তে হয় ? কখন চারা মাছ ছাড়া হয় ?

চারা মাছ ১০-১৫ সেমি মাপের হলেই ভাল এর চেয়ে বড় হলেও চলবে বর্ষার পরই চারা মাছ বাজারে পাওয়া যায়

পরিপূরক খাদ্য কেন দরকার ?

পরিপূরক খাদ্য প্রয়োগ- বৃদ্ধিহার দ্রুত পেতে হলে পরিপূরক খাদ্য নিত্য যোগান দেওয়া দরকার সুষম পরিপূরক খাদ্য হিসাবে সরিষা অথবা বাদাম খৈলের গুড়া এবং চালের কুঁড়োই ভাল এই দুটি সমপরিমাণে মিশিয়ে রোজ পুকুরে ছড়িয়ে দেওয়া প্রয়োজন

কি হারে পরিপূরক খাদ্য নিতে হয় ?

১ হেক্টর (৭১/২ বিঘা) জল করে ৫০০০ সংখ্যায় মাছ ছাড়লে
 

১   মাস

   ৪ কিগ্রা   দৈনিক 

২য়  মাস 

  ৫  কিগ্রা   দৈনিক 

৩য় মাস

  ৬  কিগ্রা   দৈনিক 

র্থ মাস

     কিগ্রা   দৈনিক 

৫ম মাস

  ১০  কিগ্রা   দৈনিক 

৬ষ্ঠ মাস

  ১২ কিগ্রা   দৈনিক 

৭ম মাস

  ১৪  কিগ্রা   দৈনিক 

৮ম মাস 

  ১৬ কিগ্রা   দৈনিক 

৯ম মাস

  ১৮ কিগ্রা   দৈনিক 

১০ম মাস 

  ২০  কিগ্রা   দৈনিক 

মাস

  ২২ কিগ্রা   দৈনিক 

১২ মাস

   ২৪ কিগ্রা   দৈনিক

খাবার জল দিয়ে মেখে মন্ডাকারে পাত্রে নির্দিষ্ট জায়গায় সকালে জলের বিভিন্ন গভীরতায় পাত্রটিকে ঝুলিয়ে পরিবেশন করতে হয়

গ্রাস কার্পের জন্য কি খাদ্য দিতে হবে ?

গ্রাস কার্প যদি পুকুরে ছাড়া হয়ে থাকে তবে রোজ কিছু কাঁটাঝাঁঝি বা ঝাউঝাঁঝি এবং খুদিপানা বা তেপাতিপানা বা সুজিপানা বা নাকছাবিপানা ওদের খেতে দিতে হবে পুকুরের একপাশে দড়ির মাচায় জলে এগুলি দিয়ে রাখতে হবে,খাবার ফুরিয়ে গেলে আবার দিতে হবে মাঝে মাঝে ২ মাস অন্তর জাল টেনে মাছের বৃদ্ধি এবং স্বাস্থ্য পরীক্ষা করা ভাল

কত দিন পর মাছ বিক্রি করা যেতে পারে ?


মাছ মারা- ১০-১২ মাস পরে যখন দেখা যাবে সব মাছই বাজারে বিক্রির উপযুক্ত হয়ে উঠেছ ওজনে ৭৫০ গ্রাম থেকে ১ কেজি, তখন জাল দিয়ে বা মহুয়া খৈল দিয়ে মাছ মেরে তুলে ফেলাই ভাল মাছ বেশী বড় করলে দর হয়তো বেশী পাওয়া যায় কিন্তু মোটের উপর লাভ বেশী হয় না পুকুর আবার পরের বছরের পোনা ছাড়ার জন্যে তৈরি করে ফেলাই ভাল