আগমার্ক নেট

"কৃষিপণ্য বিপণনের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির

সফল প্রয়োগের প্রয়াস

এবং

বিশ্বায়নের দিকে একটি বলিষ্ঠ পদক্ষেপ"

 

রূপায়ণের কর্মপদ্ধতি

প্রয়োজনীয় তথ্য

কে কিভাবে উপকার পাবেন

বিপণনের জন্য বাজার সম্বন্ধীয় তথ্য একটি অসাধারণ এবং অপরিহার্য়্য পরিসেবা । পণ্যের প্রতিযোগীতামূলক মূল্য পাওয়ার জন্য বিভিন্ন বাজারের চলতি দাম জানাটা জরুরী । তাছাড়া কোন জায়গাতে কি পরিমাণ, কি ধরনের পণ্যের যোগান আছে, সাধারণভাবে এই খবর উত্পাদক থেকে ব্যবসায়ী এবং উপভোক্তা সকলের অত্যন্ত দরকারী ।

    এরফলে উত্পাদক তার পণ্যের উত্পাদনের পরিকল্পনা তৈরী করতে পারেন, আবার এর বিপণনের সাথে যারা যুক্ত তারাও সেভাবে প্রস্তুত থাকতে পারবেন । কৃষিপণ্যের ক্ষেত্রে বাজার সংক্রান্ত তথ্য ভীষণ উপকারে লাগে, কারণ টাটকা ফল, সব্জি, ইত্যাদি বাজারজাত করার জন্য খুব অল্প সময়ে পাওয়া যায়। তাছাড়া বিশেষ বিশেষ ফসল কেবলমাত্র নির্দিষ্ট অঞ্চলে এবং নির্দিষ্ট সময়ে উত্পাদন সম্ভব ।

    কৃষিপণ্য বাজার সংক্রান্ত সংবাদ আদান-প্রদান, ব্যবসায়ীরা তাদের নিজেদের স্বার্থে করে থাকে । প্রকৃত উত্পাদকরা এই ব্যাপারে বিশেষ কিছু জানতে পারেনা । প্রত্যেক রাজ্য তার নিজের সুবিধামত কৃষিপণ্য বাজারের খবরা-খবর সংগ্রহের বন্দোবস্ত করেছে । কিন্তু এই ব্যবস্থাগুলিতে প্রচলিত পদ্ধতিতে খবর সংগ্রহ ও সরবরাহ করা  হয় । এরফলে বিস্তারিত খবর হয়, ঠিকমত পাওয়া যায় না বা এত দেরীতে পাওয়া যায় যখন তার কোন উপযোগীতা থাকে না । খবর পুরোনো হয়ে গেলে তার গুরুত্বও কমে যায়। এইসব অসুবিধাগুলি দূর করার জন্য কেন্দ্রীয় সরকার আধুনিক তথ্য-প্রযুক্তি নির্ভর কৃষিপণ্য বাজারের বিস্তারিত তথ্য সকলের কাছে অতি দ্রুত পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে একটি পরিকল্পনা নিয়েছে ।

    কৃষিমন্ত্রক ভারত সরকারের অধীনস্ত বিপণন ও পরিদর্শন নির্দেশালয়-এর উদ্যোগে এবং রাজ্যগুলির কৃষি বিপণন দপ্তর ও রাজ্য কৃষি বিপণন পর্ষদ সমূহের সহযোগীতায় প্রকল্পটি সম্পূর্ণ করার প্রয়াস চলছে।

রূপায়ণের কর্মপদ্ধতি

দেশের সমস্ত গুরুত্বপূর্ণবাজার থেকে কম্পিউটার(computer)-এর মাধ্যমে ঐদিনের বিপণন ও পরিদর্শন নির্দেশালয় দপ্তরের মুখ্য কায্যার্লয় ফরিদাবাদে সংগ্রীহিত হওয়ার পর নির্দিষ্ট ওয়েবসাইটে পাঠিয়ে দেওয়া হবে । এই নেটওয়ার্কের নাম “আগমার্ক নেট(AgmarkNet)”এবং ওয়েবসাইটের ঠিকানা http://www.agmarknet.nic.in যে কেউই এই ওয়েবসাইটের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ বাজারগুলির ঐদিনের বাজার পরিস্থিতি দেখে নিতে পারবেন ।  

ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার (National Informatic Centre) এই নেটওয়ার্ক-এর জন্য সবরকম প্রযুক্তিগত সহযোগীতা করছে ।

প্রয়োজনীয় তথ্য  

উপরোক্ত ওয়েবসাইটটিতে বাজারভিত্তিক কৃষিপণ্যের শ্রেনী অনুযায়ী দাম, আমদানী, রপ্তানী, মজুতের পরিমাণ, পরিকাঠামোগত সুবিধা যেমন- শ্রেণীকরনের ব্যবস্থা, গুদামের সুবিধা, পরিবহণ ব্যবস্থা, প্যাকেজিং-এর সুবিধা সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে ।

কে কিভাবে উপকার পাবেন

উত্পাদকরা তাদের পণ্যের অপেক্ষাকৃত ভাল দর পাওয়ার জন্য নির্দিষ্ট বাজার বেছে নিতে পারবেন। কোন শ্রেণীর পণ্যের কোন সময়ে চাহিদা আছে এবং কখন উচিত্ মূল্য পাওয়া যাবে এইসব বিবেচনা করার পর তারা চাষের পরিকল্পনা করতে পারবেন । 

    ব্যবসায়ীরা এই তথ্যের উপর নির্ভর করে তাদের ব্যবসার পরবর্তী কর্মসূচী ঠিক করতে পারবেন। ক্রেতারা জানতে পারবেন তাদের পছন্দমত জিনিষ কোথায় এবং কি দামে পাওয়া যাবে । বাজারগুলি পরস্পরের সুযোগ-সুবিধা জানার পরে নিজেদের সেইমত পরিবর্তন করার সুযোগ পাবেন । এছাড়াও বিভিন্ন সরকারী এবং বেসরকারী সংস্থা যারা কৃষিপণ্যের উত্পাদন ও বাণিজ্যের সঙ্গে য়ুক্ত তারা এই তথ্যকে পরবর্তী পরিকল্পনার জন্য ব্যবহার করতে পারে ।

    নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে দেশের মোট ৭১০টি নিয়ন্ত্রিত বাজারকে আগমার্ক নেটের সঙ্গে সংযুক্ত করা হয়েছে । দশম পরিকল্পনার শেষে এই সংখ্যা ৭০০০ করার লক্ষ্যে আছে । যেহেতু এই আগমার্ক নেট পরিকল্পনাটি অল্প কিছুদিন আগে শুরু হয়েছে সেইজন্য সমস্ত কেন্দ্রগুলি ঠিকমত কাজ করতে আরও কিছুটা সময় নেবে ।

    পশ্চিমবঙ্গে  এখন  পযর্ন্ত ৩০টি কেন্দ্র সংযুক্ত করা সম্ভব হয়েছে । পরবর্তী পযার্য়ে বাকী গুরুত্বপূর্ণ বাজারগুলিকেও এরমধ্যে আনার চেষ্টা চলছে । যে ৩০টি কেন্দ্র বর্তমানে সংযুক্ত হয়েছে তার বিস্তারিত বিবরণ নীচে দেওয়া হল।

জেলার নাম            কেন্দ্রের নাম

 

পূঃ মেদিনীপুর            ১)তমলুক

 

পঃ মেদিনীপুর            ১)মেদিনীপুর, ২)ঘাটাল

 

হুগলী                     ১)পান্ডুয়া, ২)চাঁপাডাঙ্গা

 

নদীয়া                    ১)করিমপুর, ২)বেথুয়াডহরী, ৩)কৃষ্ণনগর      

 

বর্ধমান                   ১)বর্ধমান, ২)কালনা, ৩)কাটোয়া

 

বীরভূম                   ১)বীরভূম(সিউড়ি), ২)বোলপুর,

 

পুরুলিয়া                  ১)বাঁকুড়া

 

মুর্শিদাবাদ                ১)কাশিমবাজার, ২)লালবাঘ, ৩)জঙ্গীপুর

 

মালদহ                   ১)কালিয়াগঞ্জ, ২)সামসি, ৩)ইংলিশবাজার

 

দিনাজপুর                ১)ইসলামপুর

 

জলপাইগুড়ি              ১)ধূপগুড়ি, ২)জলপাইগুড়ি, ৩)আলিপুরদুয়ার

 

২৪পরগণা(উ:)          ১)বারাসত

 

দাজির্লিং                  ১)কালিম্পং

 

কোচবিহার               ১)কোচবিহার, ২)তুফানগঞ্জ, ৩)দিনহাটা

 

১৯টি সরকারী এবং ১২টি বেসরকারী বিভাগ/সংস্থা তাদের কাজকর্মের জন্য আগমার্ক নেটের উপর অনেকখানি নির্ভর করে । এদের গুরুত্বপূর্ণ কয়েকটির নাম নীচে দেওয়া হলএফ.এম.সি., এফ.সি.আই., সি.ডব্লিউ.সি., এন.এইচ.বি., এন.সি.ডি.সি., ডি.জি.সি.আই.এম., এপিডা, এম.পি.ই.ডি.এ., টারিফ, নেফেন্ড, পি.সি., এস.ডব্লিউ.সি, ইকোষ্টেট ইত্যাদি রেডিও, টিভি., খবরের কাগজ, রপ্তানিকারক, ব্যবসায়ী, চাষী, বেসরকারী সংস্থা ইত্যাদি।