আন্তঃ প্রজননের(Inbriding) সমস্যা

 

ইনব্রিডিং কি

ইনব্রিডিং-এর জিনগত সমস্যা

ইনব্রিডিং সমস্যা প্রতিকারের উপায়

মত্স্যদপ্তর পরিচালিত প্রশিক্ষণ কর্মসূচী

মত্স্য আধিকারিকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচী

অন্যান্য প্রশিক্ষন কর্মসূচী

   
   

ইনব্রিডিং কি

একই প্রজাতির মাছেরা একই জায়গায় দীর্ঘদিন থাকার ফলে তাদের নিজেদের আত্মীয়দের (রিলেশনের) মধ্যে যে ব্রিডিং হয় তাকে ইনব্রিডিং বলে׀

ইনব্রিডিং-এর ফলে মাছের কোন একটি নির্দিষ্ট প্রজাতির গুনমানের উন্নতি বা অবনতি দুটোই সম্ভব׀ মত্স্য উত্পাদন বৃদ্ধির ক্ষেত্রে ইনব্রিডিং-এর এক বিরাট প্রভাব আছে׀

ইনব্রিডিং-এর জিনগত সমস্যা

জিনগত দিক দিয়ে দেখতে গেলে ইনব্রিডিং-এর ফলে প্রতিটি ক্ষেত্রেই হোমোজাইগোসিটি (Homozygocity) তৈরী হয়׀ যে সমস্ত মাছের মধ্যে রিলেশান তৈরী হয়ে আছে ইনব্রিডিং-এর ফলে পূর্বপুরুষ থেকে পরবর্ত্তী প্রজন্মে কমন আলীল (Common allele) চলে আসে׀ কমন আলীল প্রাপক এই মাছেরা যখন নিজেদের মধ্যে পুনরায় প্রজননে লিপ্ত হয় তখন ঐ  কমন আলীলেরা পরবর্ত্তী প্রজন্মে এক জায়গায় চলে আসে (Becomes paired in the next progeny)׀ এইভাবে এই পরবর্ত্তী প্রজন্ম হোমোজাইগাস প্রজন্মে পরিণত হয়׀ যেহেতু রিলেশন আছে এমন মাছেদের মধ্যে কমন আলীল-এর সংখ্যা অনেক বেশী, তাই এদের মধ্যে প্রজননের ফলে পরবর্ত্তী প্রজন্মে স্বাভাবিকভাবেই ঐ আলীলরা এক জায়গায় চলে আসে׀ যেখানে রিলেশন নেই এমন মাছের মধ্যে প্রজনন হলে কমন আলীলরগুলো এক জায়গায় আসার সম্ভাবনা অনেক কম׀

প্রায় প্রতি প্রাণীর ক্ষেত্রেই ক্ষতিকারক রিসেসিভ আলীলরা হেটারোজাইগাস অবস্থায় থাকার জন্য তাদের ক্ষতিকারক বৈশিষ্ট্য অপ্রকাশিত থাকে׀ কিন্তু হোমোজাইগোসিটির জন্য যখন ঐ ক্ষতিকারক আলীলরা হেটারোজাইগাস অবস্থা থেকে বেরিয়ে এসে হোমোজাইগাস অবস্থায় চলে আসে তখন ক্ষতিকারক বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়ে পড়ে׀ এর ফলে যে পরবর্ত্তী প্রজন্মের উদ্ভব হয় তাদের মধ্যে নানাধরনের অস্বাভাবিকতা (Abnormality) বা জীবনকালের পরিসর (Viability) কমে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়׀ এছাড়াও এর ফলে মাছেদের বৃদ্ধি, প্রজননের গুণগত মান, রোগ প্রবনতা এবং সার্বিকভাবে মাছের বৃদ্ধির ক্ষেত্রে এক বিরাট প্রভাব ফেলে׀ অর্থাত এটা বোঝা যাচ্ছে যে যত বেশী ইনব্রিডিং হবে তত বেশী মাছের উত্পাদনের ক্ষেত্রে এর কুপ্রভাব পড়তে বাধ্য׀ তবে এ প্রসঙ্গে একথাও উল্লেখের দাবী রাখে যে যদি কখনও ইনব্রিডিং-এর ফলে ভাল গুণগত মান সম্পন্ন আলীলরা হোমোজাইগাস অবস্থায় অর্থাত এক জায়গায় চলে আসে তবে সেক্ষেত্রে সেই পরবর্ত্তী প্রজন্ম কিন্তু গুণগত দিক থেকে অনেক বেশী উন্নত হবে׀

ইনব্রিডিং সমস্যা প্রতিকারের উপায়

একই জায়গায় মাছেদের মধ্যে বারবার ব্রিডিং না করিয়ে যদি দূরবর্ত্তী এলাকা থেকে ব্রুড ফিশ আনা যায় বা নদীনালার প্রাকৃতিক পরিবেশ থেকে মাছ এনে তাদেরকে ব্রুডফিশ হিসাবে ব্যবহার করা যায় অর্থাত স্থানীয় মাছ ও ঐ দূরবর্ত্তী মাছেদের (অনাত্মীয়) মধ্যে প্রজনন করান হয়, তবে এই সমস্যার সমাধান সম্ভব׀

মত্স্যদপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রকার প্রশিক্ষণ কর্মসূচী

মত্স্যচাষী সাংগঠক প্রশিক্ষণ

মিঠা জলের প্রশিক্ষণ

অনুক্রমিক

শ্রেণীভূক্ত

সময়কাল

মন্তব্য

তৃণমূল স্তরের মত্স্যচাষীদের জন্য প্রশিক্ষণ

৪ দিন

ব্লকস্তর

তৃণমূল স্তরের মত্স্যচাষীদের জন্য প্রশিক্ষণ

১০ দিন

তৃণমূল স্তরের মত্স্য চাষী উন্নয়ন সংস্থা দ্বারা উপকৃত চাষীদের প্রশিক্ষণ

১০ দিন

অগ্রগামী মত্স্য চাষীদের জন্য জেলাস্তরের প্রশিক্ষণ

৩০ দিন

জেলাস্তর

অগ্রগামী মত্স্য চাষীদের জন্য রাজ্যস্তরের প্রশিক্ষণ

৬০ দিন

রাজ্যস্তর

সেন্ট্রাল সেক্টর স্কীমে মত্স্যচাষীদের প্রশিক্ষণ

১৫ দিন

রাজ্যস্তর

সামুদ্রিক মত্স্য বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী

অনুক্রমিক

শ্রেণীভূক্ত

সময়কাল

মন্তব্য

সামুদ্রিক মত্স্য বিষয়ক প্রশিক্ষণ

৫০ দিন

জেলাস্তর

সামুদ্রিক মত্স্য বিষয়ক ৫০ দিনের প্রশিক্ষণ প্রাপ্তদের উচ্চতর প্রশিক্ষণ

৯২ দিন

জেলাস্তর

মহিলা মত্স্য চাষীদের জাল বোনা ও মেরামত বিষয়ক প্রশিক্ষণ

৩০ দিন

ব্লকস্তর

ঈষত লবণাক্ত জলের প্রশিক্ষণ

অনুক্রমিক

শ্রেণীভূক্ত

সময়কাল

মন্তব্য

ঈষত লবণযুক্ত জলের চিংড়ি ও পাখনা যুক্ত মত্স্য চাষের উপযোগী ভিত্তিক প্রশিক্ষণ

৪ দিন

ব্লকস্তর

 

মত্স্যচাষীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচী

ক্রমিক

শ্রেণীভূক্ত

অংশগ্রহনকারী

সময়কাল

মন্তব্য

রঙ্গীন মাছ সম্পর্কিত প্রশিক্ষণ

মত্স্যচাষী (নিজস্ব অর্থব্যায়ে)

৭ দিন

উপমত্স্য অধিকর্তা (এম আন্ড পি) কর্তৃক প্রশিক্ষণ দেওয়া হয়

বহুমুখী বিবিধ প্রজাতি সম্পর্কিত হ্যাচারী বিষয়ক প্রশিক্ষণ

৭ দিন

বৃহত পরিমানে শ্যাওলা ও মাছের কৃত্রিম খাদ্য উত্পাদন সম্পর্কিত প্রশিক্ষণ

রঙ্গীন মাছ চাষে ব্যপ্ত মহিলাদের জন্য

৩ দিন

ঈষত লবণাক্ত জলের মাছ ও চিংড়ি চাষ ও মাছের খাদ্য প্রস্তুতীকরণ বিষয়ক প্রশিক্ষণ

অগ্রগামী চিংড়ি মত্স্য চাষীদের জন্য (নিজস্ব অর্থব্যয়)

৭ দিন

জেলাস্তর

মিঠাজলের চিংড়ি হ্যাচারী সম্পর্কিত প্রশিক্ষণ

৭ দিন

উপমত্স্য অধিকর্তা (এম আন্ড পি) কর্তৃক প্রশিক্ষণ দেওয়া হয়

নোংরা জলের (সেচজ) ব্যবহারিক সম্পর্কিত প্রশিক্ষণ বিশেষ প্রাধান্য পূর্ব কলকাতার সেচজ অঞ্চলের জন্য

সেয়েজকেও কোয়াপারেটিভ সোসাইটির সদস্যদের জন্য

৭ দিন

রঙ্গীন মাছ চাষ সম্পর্কিত মহিলা কোপারেটিভ সোসাইটির (এন.সি.ডি.সি) সাহায্য প্রাপ্ত পরিচালন সমিতির সদস্যদের জন্য প্রশিক্ষণ

রঙ্গিন মত্স্য চাষ সংক্রান্ত কোপারেটিভ সোসাইটির মহিলা সদস্যদের জন্য

৭ দিন

মত্স্য আধিকারিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচী

ক্রমিক

শ্রেণীভূক্ত

অংশগ্রহনকারী

সময়কাল

মন্তব্য

রি-ফ্রেশার প্রশিক্ষণ

সহ-মত্স্য অধিকর্তা

৫ দিন

রাজ্যস্তর

জেলা মীনাধিকারীক

৫ দিন

গ্রেড-২ আধিকারিক

৫ দিন

ইনসার্ভিস প্রশিক্ষণ

নূতন জেলা মীনাধিকারীক

৭ দিন

প্রি-সার্ভিস এবং ইন-সার্ভিস প্রশিক্ষণ

গ্রেড-২ আধিকারিক

৩০ দিন

সেন্ট্রাল সেক্টর স্কীমে অর্ন্তগত প্রশিক্ষণ

গ্রেড-২ আধিকারিক

১৫ দিন

ইনসার্ভিস প্রশিক্ষণ পরিসংখ্যা বিষয়ক কর্মচারীর জন্য

দপ্তরের আধিকারিক ও কর্মচারীরদের

৯ দিন

রঙ্গিন মাছ চাষ বিষয়ক

গ্রেড-২ আধিকারিক

৫ দিন

 

বিশ্বব্যাঙ্ক সাহায্য প্রাপ্ত স্রীম কালচার প্রোজেক্ট অন্তর্গত চিংড়ি মাছ চাষের রোগ সম্পর্কিত প্রশিক্ষণ

গ্রেড-২ আধিকারিক

৫ দিন

উপমত্স্য অধিকর্তা (এম আন্ড পি) কর্তৃক প্রশিক্ষণ

১০

১০ দিন

 

১১

মাড ক্রাব চাষ সম্পর্কিত প্রশিক্ষণ

৪ দিন

১২

কমদামের মাছ থেকে উত্পাদিত বিভিন্ন বস্তু সম্পর্কিত প্রশিক্ষণ

ঐ এবং কোপারেটিভ সোসাইটির সঙ্গে যুক্ত মহিলা মত্স্য চাষী

৫ দিন

১৩

ল্যাবরেটরী সম্পর্কিত রি-ফ্রেসার প্রশিক্ষণ

গ্রেড-২ আধিকারিক (জেলাস্তরের যুক্ত)

৭ দিন

১৪

আকোরিয়াম সম্পর্কিত উন্নত ধরণের প্রশিক্ষণ

সহ মত্স্য অধিকর্তা জেলা মীনাধিকারীক গ্রেড-২ আধিকারিক

৬ দিন

 

অন্যান্য প্রশিক্ষন কর্মসূচী

ক্রমিক

শ্রেণীভূক্ত

অংশগ্রহনকারী

সময়কাল

মন্তব্য

বিভিন্ন কলেজের ইন্ডাসট্রিয়াল ফিসারীজ এর ছাত্র-ছাত্রীদের অনজব প্রাকটিক্যাল প্রশিক্ষন

বি.এস.সি (ভোকেশোন্যল) ছাত্র-ছাত্রী

১৫দিন

রাজ্যস্তর

মত্স্যচাষ সম্পর্কিত প্রশিক্ষন

অগ্রগামী মত্স্যচাষীরা (নিজস্ব অর্থব্যয়ে)

৯০দিন

মত্স্য দপ্তর ও নেতাজী সুভাষচন্দ্র বিশ্ববিদ্যালয় কত্তৃর্ক যৌথ উদ্যোগে প্রশিক্ষন চলে