পশ্চিমবঙ্গ উদ্যানজাত ফসল এবং প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন বিভাগ সাধারণ জ্ঞাতব্য বিষয়

 

পশ্চিমবঙ্গের আয়তন ৮৮.৭৫২ বর্গ কিমি এবং ৬টি কৃষি জলবায়ু অঞ্চল জুড়ে বিভিন্ন রকমের উদ্দ্যানজাত ফসল যেমন- ফল, সব্জি,

 

মসলা,মূল ও কন্দজাতীয় ফসল, ফুল এবং বাহারীপাতা, ভেষজ ও সুগন্ধি উদ্ভিদ এবং বাগিচা ফসল যেমন নারিকেল, কাজুবাদাম,  পান   এবং সুপারী উত্পাদনের প্রভূত সুযোগ আছে

বর্তমানে এরাজ্যে মোট চাষ এলাকার প্রায় ১৫ শতাংশ জমিতে উদ্যানজাত ফসলের চাষ হয়

এরাজ্যের ব্যাত্সরিক ফল উত্পাদন প্রায় ২০ লক্ষটন এবং সব্জির ১০.৯ লক্ষটন দেশের মধ্যে আমাদের রাজ্য সব্জি ও আনারস উত্পাদনে প্রথম এবং আলু ও লিচু উত্পাদনে দ্বিতীয় স্থানে রয়েছে

ফুল একটি খুব গুরুত্বপূর্ণ বাণিজ্যিক উদ্দ্যানজাত ফসল এবং এর বিদেশে রপ্তানীর  উজ্জল সম্ভাবনা আছে

পশ্চিমবঙ্গে ফুলের এলাকা এবং উত্পাদন যথাক্রমে ১৭০০০ হেঃ এবং ৪৩০০০ মেঃটন খুচরো ফুল ও ৮৭ কোটি কাট ফুলএই

 

দপ্তর কোলকাতায় অবস্থিত মল্লিকঘাট ফুল বাজারটি একটি আধুনিক ফুল বাজারে পরিণত করার উদ্দ্যেশে কোলকাতা পোটট্রাষ্ট হইতে অধিগ্রহণ করেছে

এই দপ্তর পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুরে একটি ফুলের বাজার তৈরী করেছে

এই রাজ্য অন্যান্য উদ্দ্যানজাত ফসল যেমন নারিকেল, পান, মশালা এবং ভেষজ ও সুগন্ধি উদ্ভিদের উত্পাদনে অগ্রগতি লাভ করেছে

উদ্দ্যানজাত ফসলের ব্যাপক উত্পাদন সত্যেও  উত্পাদনশীলতা এবং গুণগতমান অন্যান্য উন্নত দেশের তুলনায় যথেষ্ট কম

উদ্দ্যানজাত ফসলের গুণগত মান উন্নয়ণ, রপ্তানী এবং ক্ষুদ্র প্রান্তিক চাষি যারা সংক্ষায় পশ্চিমবঙ্গে অধিকাংশ তাদের উত্পাদিত ফসলের

 

ন্যায্য দাম নিশ্চিত করতে এরাজ্যে পাঁচ (৫টি) কৃষি রপ্তানী অঞ্চল গঠিত হয়েছে যেমন-

প্রথমটি-    জলপাইগুড়ি, কোচবিহার, দার্জ্জিলিং এবং উত্তর-দিনাজপুর জেলা নিয়ে আনারস

দ্বিতীয়টি-  মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলা নিয়ে লিচু।

তৃতীয়টি-  হাওড়া, হুগলি, বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর অঞ্চল নিয়ে আলু।


চতুর্থটি-  মালদহ ও মুর্শিদাবাদ জেলা নিয়ে আম।


পঞ্চমটি-  মুর্শিদাবাদ, নদীয়া এবং উত্তর ২৪ পরগণা জেলা নিয়ে সব্জি।

রপ্তানীর জন্য প্রয়োজনীয় গুণগতমানের সাথে সাথে দেশীয় বাজারের জোগান ধরে রাখতে উন্নত মানের উদ্যানজাত ফসল উত্পাদনের

 

আধুনিক প্রযুক্তি গ্রহণের জন্য কৃষিররপ্তানী অঞ্চল উদ্যানজাত ফসলের উত্পাদকদের প্রয়োজনীয় উত্সাহ দেবে

রাজ্য সরকার রাজ্যের অর্থনীতির উন্নতি এবং কর্মসংস্থানের লক্ষে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়নে অগ্রাধিকার দিয়েছে

কৃষিজ কাঁচামাল নষ্ট হয়ে যাওয়া রোধে এবং চাষিদের ন্যাজ্য মূল্য সুনিশ্চিত করতে, এই দপ্তর পৌরঃ বাজারগুলিতে হিমঘর-পরিবহণ

 

পরিকাঠামো সৃষ্টিরজন্য পদক্ষেপ গ্রহণ করেছে

এই দপ্তরের আর্থিক সহায়তায় ১১টি পৌরঃবাজারে হিমঘর-পরিবহণ পরিকাঠামো সৃষ্টি হয়েছে