মাছের স্বাস্থ্য রক্ষায় ও রোগ প্রতিরোধে কয়েকটি অবশ্য পালনীয় বিধি

 

১) পুকুরে নিয়মিত চূণ প্রয়োগ করুন। প্রতিমাসে বিঘা প্রতি জল করে ৪ - ৫ কেজি চূণ দিলে অনেক রোগ নিয়ন্ত্রণে রাখা যায় ও মাছের বাড় ভাল হয়।

২) পুকুরে পাঁক বেশি থাকলে সংস্কার করে ফেলুন।

 ৩) পুকুরে মাছ উপযুক্ত সংখ্যায় রাখুন, কখনও অধিক সংখ্যায় ঠাসাঠাসি করে রাখবেন না।

৪) গ্রীষ্মে পুকুরে জল কমে গেলে জল দিন।

৫) চারাপোনা স্থানান্তরের সময় চোট লাগে। তাই চারাপোনা ছাড়ার আগে তাদের পটাশ পারম্যাঙ্গানেটের জলে (২০০ লিটার জলে ১ গ্রাম মাত্র ) ভাল করে চান করিয়ে ছাড়ুন।

৬) পুকুরে খাদ্যের যোগান ঠিক রাথুন।

৭) মাসে একবার করে জাল টেনে মাছের স্বাস্থ্য পরীক্ষা ও পুকুরের তলদেশ ঘেঁটে দেওয়া উচিত।

 ৮) নীরোগ ও স্বাস্থ্যবান চারা পুকুরে ছাড়ুন।

 ৯) সম্ভাব্য ক্ষেত্রে পুকুরের জল পাল্টে নিন এবং পুকুর শুকিয়ে তার তলদেশে রোদ হাওয়া খাইয়ে নিন।

১০) পুকুরের পাড় ভাল করে বাঁধুন।দূষিত নর্দমার জল বা ধোয়ানি কোন বিষ যেন পুকুরে না ঢোকে।

১১) পুকুরে জঙ্গল সাফ রাখুন।