মত্স্যচাষী উন্নয়ন সংস্হার কাছে সম্ভাব্য সাহায্য

 

মত্স্যচাষী উন্নয়ন সংস্হার কাছে কি কি সাহায্য পেতে পারেন

আবেদন কারীর যোগ্যতা

আবেদন পত্রের প্রাপ্তিস্হান ও অন্যান্য জ্ঞাতব্য বিষয়

 

মত্স্যচাষী উন্নয়ন সংস্হার কাছে কি কি সাহায্য পেতে পারেন

১.  বৈজ্ঞানিক প্রথায় মাছ চাষ সম্বন্ধে ১৫ দিনের প্রশিক্ষণ।

২. আপনার জলাশয় সংস্কার ও মাছ চাষের জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন হলে ব্যাঙ্কের মাধ্যমে ঋণের ব্যবস্হা এই সংস্হা করে দেবে এবং আপনার ঋণের ভার লাঘবের জন্য উপযুক্ত ভরতুকী দেবে।

৩. এফ.এফ.ডি এর সম্প্রসারণ কর্মীরা শুধু মাছ চাষ প্রণালী শেখাবেন তা নয় ঋণ পাওয়ার ব্যাপারে প্রতিটি পর্যায় আপনাকে সাহায্য করবেন।

আবেদন কারীর যোগ্যতা

১.  আবেদনকারীর জলাশয়টির পরিমান কমপক্ষে ১৫ ডেসিম্যাল হতে হবে।

২. ক্ষুদ্র, প্রান্তিক, মাঝারী, বড় চাষী সকলেই এই প্রকল্পগুলির সুবিধা পাওয়ার অধিকারী এবং এফ.এফ.ডি- এর ভরতুকি পাওয়ার যোগ্য।

৩. জলাশয়টি মালিকানা অথবা মেয়াদী বন্দোবস্ত হলেও গ্রাহ্য হবে। মেয়াদী বন্দোবস্তের ক্ষেত্রে অন্তত ১০ বছরের লীজ দলিল না থাকলে ব্যাঙ্ক ঋণের অসুবিধা আছে।

৪. সমব্যয় কৃষি সমিতি বা কোনও ব্যাঙ্কের নিকট খেলাপী ঋণ থাকলে আবেদনকারী আলোচ্য প্রকল্প সমূহের ঋণ পাওয়ার যোগ্য হবেন না।

৫. বানিজ্যিক ব্যাঙ্কের ক্ষেত্রে জলাশয়ের মালিকানা সম্পর্কিত বি.এল আন্ড এল.আর.ও-র শংসাপত্র গ্রাহ্য।

. ভূমি উন্নয়ন ব্যাঙ্কের ক্ষেত্রে জলাশয়ের দলিল, আর.এস রেকর্ড, হালসনের দাখিলা ইত্যাদি প্রয়োজন।

আবেদন পত্রের প্রাপ্তিস্হান ও অন্যান্য জ্ঞাতব্য বিষয়

. মত্স্যচাষী উন্নয়ন সংস্হার অনুমোদিত আবেদনপত্র নিজ নিজ ব্লক অফিসে মত্স্যচাষ সম্প্রসারণ আধিকারিকের নিকট বিনামূল্যে পাওয়া যাবে।

.  সাধারণ চাষীর ক্ষেত্রে তিনপ্রস্ত আবেদনপত্র লাগবে।

. কৃষি সমবায় সমিতির অনাদায়ী ঋণ সম্পর্কিত শংসাপত্র সংশ্লিষ্ট সমবায় সমিতি থেকে স্বাক্ষরিত করে নিতে হবে।

. বিশদ বিবরণের জন্য স্হানীয় যে কোন ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন।মংস্যচাষের ক্ষেত্রে এখনওপর্যন্ত অজ্ঞতা, কুসংস্কার, আর্থিকঅভাব, বহুমালিকানা ইত্যাদি পর্বতপ্রমাণ বাধা রয়ে গেছে।তবুও এসবের বিরুদ্ধে প্রতিনিয়ত সংগ্রামের মাধ্যমে গ্রামের মানুষের কাছে প্রযুক্তি বিজ্ঞানের নানা আবিষ্কারকে (আশীর্বাদকে) বিশ্বাসযোগ্য করে তোলার কাজে নিষ্ঠার সাথে এগিয়ে চলেছে এই সংস্হা। ত্রিস্তর পঞ্চায়েতের মাধ্যমে সাফল্যের সঙ্গে প্রকল্পগুলি রূপায়নের কাজ চলেছে।