ছকের মাধ্যমে দেশী ও বিদেশী কার্পের খাদ্য ও খাদ্যগ্রহণ রীতি |
||
মাছের নাম |
মাছের খাদ্য |
খাদ্যগ্রহণ রীতি |
১) কাতলা Catla catlaকাটলা কাটলা |
ছোটো অবস্থায় জু-প্ল্যাঙ্কটন ও ফাইটোপ্ল্যাঙ্কটন অর্থাত ছোট ছোট জলের পোকা, উদ্ভিদকণা, ভাসমান শ্যাওলা ও উদ্ভিদ অংশ খাদ্যরূপে গ্রহণ করে׀ পরিণত বা বড়ো অবস্থায় শ্যাওলা, পচা ও আধপচা জলজ উদ্ভিদ, খোলসযুক্ত ক্ষুদে চিংড়ি, পোকা-মাকড়, রটিফার প্রভৃতি কাতলা মাছের খাদ্য׀ এরা কৃত্রিম খাদ্যও গ্রহণ করে׀ |
কাতলা তরঙ্গাশ্রয়ী বা সারফেস ফডার (Surface feeder) মাছ׀ জলের ওপরের স্তর থেকে খাদ্য সংগ্রহ করে, তাই এরূপ নামকরণ হয়েছে׀ এরা শাকাশী׀ |
২) রুইLabeo rohitaলেবিও রোহিতা |
ছোট অবস্থায় পচা বা আধপচা উদ্ভিদ অংশ এবং আণুবীক্ষণিক প্রাণিকণা ও উদ্ভিদকণা, জু-প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন খাদ্য হিসাবে গ্রহণ করে׀পরিণত বা বড়ো অবস্থায় পচা ও আধপচা উদ্ভিদাংশ ছাড়াও ভাসমান উদ্ভিদকণা,পচাবস্তু খাদ্যরূপে গ্রহণ করে׀ বড়ো হলে রুইমাছ নিরামিষাশী׀ এরা কৃত্রিম খাদ্যও গ্রহণ করে׀ |
রুইমাছ শাকাশী׀ রুইমাছ জলের মধ্যস্তর থেকেই খাদ্য সংগ্রহ করে׀ তাই এদের কলাম ফিডার (Column feeder) বলে׀ |
৩) মৃগেলCirrhina mrigalaসিরহিনা মৃগেলা |
ছোট অবস্থায় মৃগেল জু-প্ল্যাঙ্কটন বা প্রাণীকণা খায়׀ পরিণত বা বড়ো অবস্থায় শ্যাওলা, পচা উদ্ভিদাংশ, প্ল্যাঙ্কটন, জলজ উদ্ভিদদের নরম পাতা, অল্প নরম পাতা, জলজ উদ্ভিদ, কাদামাটি খাদ্য হিসাবে গ্রহণ করে׀ এরা কৃত্রিম খাদ্যও গ্রহণ করে׀ |
মৃগেল শাকাশী׀ মৃগেল জলাশয়ের নিম্নস্তর থেকে খাদ্য সংগ্রহ করে׀ তাই এদের বটম ফিডার (Bottom feeder) বা পঙ্কাশ্রয়ী বলে׀ |
৪) সিলভার কার্প বারুপোলি রুইHypophthalmichthys molitrixহাইপোপথ্যালমিকথিস মলিট্রিক্স |
ছোট অবস্থায় ক্ষুদ্র ক্ষুদ্র শৈবাল খায়׀ পরিণত বা বড়ো অবস্থায় ফাইটোপ্ল্যাঙ্কটন বা উদ্ভিদকণা এবং জলজ পচা উদ্ভিদাংশ এরা খাদ্য হিসাবে গ্রহণ করে׀ সাধারণত ০.০২৫ মিলিমিটার অপেক্ষা ছোট ফাইটোপ্ল্যাঙ্কটন খাদ্যরূপে গ্রহণ করে׀ |
সিলভার কার্প বা রুপোলি রুই শাকাশী, এরা জলের ওপরের স্তর থেকে খাদ্য গ্রহণ করে׀ অতএব সারফেস ফিডার׀ |
৫) গ্রাসকার্প বা ঘেসো রুইCtenopharyngodon idelaটেনোফ্যারিনগোডন ইডেলা |
ছোট অবস্থায় উদ্ভিদ ও প্রাণিকণা এবং জলজ উদ্ভিদ অংশ খাদ্যরূপে গ্রহণ করে׀পরিণত বা বড়ো অবস্থায় সম্পূর্ণরূপে উদ্ভিদঅংশের ওপর নির্ভরশীল׀ ঘাস, গাছের পাতা, গুঁড়িপানা, ঝাঁঝি, জলজ আগাছা ইত্যাদি জলজ উদ্ভিদাংশ খাদ্যরূপে গ্রহণ করে׀ |
গ্রাসকার্প শাকাশী মাছ׀ নিজের দেহের ওজনের দ্বিগুণ খাবার এরা খেতে পারে׀ জলের মধ্যেস্তর থেকে খাদ্য সংগ্রহ করে׀ অতএব কলাম ফিডার׀ |
৬) সাইপ্রিনাস বা কমন কার্প বা আমেরিকান রুই׀তিনটি ভ্যারাইটির কমন কার্প পাওয়া যায়׀ উল্লেখযোগ্য হলCyprinus carpia var.communisসাইপ্রিনাস কার্পিও ভ্যারাইটিস কমিউনিস বা স্কেলকার্প׀ ছোটো আঁশযুক্ত׀ |
ছোট অবস্থায় প্রাণীকণা খায়׀ পরিণত বা বড়ো অবস্থায় পতঙ্গের লার্ভা, পোকা, জলজ নিমজ্জমান উদ্ভিদের অংশ, প্ল্যাঙ্কটন, কাদামাটি ইত্যাদি খাদ্য হিসাবে গ্রহণ করে׀ |
সাইপ্রিনাস বা কমন কার্প বা আমেরিকান রুই সর্বভুক মাছ׀ এরা জলের নিম্নস্তর বা তলদেশ থেকে খাদ্য সংগ্রহ করে׀ অতএব বটম ফিডার׀ |
৭) মাগুর, সিঙ্গি ও কই মাছ |
ছোট অবস্থায় সবুজকণা ও প্রাণীকণা, আধাপচা পাতা, কীট, জলজ সন্ধিপদ প্রাণী, পতঙ্গ খায়׀ শুকনোমাছের গুঁড়ো, ধানের কুঁড়ো, সরিষার খৈল, গোবর খায়׀ |
পুকুরের তলদেশ থেকে খাবার খায়׀ |
বিভিন্ন প্রকার খাদ্য উপাদানের গুণগত মাণের বিবরণ |
||||
উপাদানের নাম |
আমিষ (%) |
স্নেহ (%) |
তন্তু (%) |
মূল্য (আনুমাণিক)টাকা প্রতি কেজি |
চালের কুঁড়ো |
৮-১০ |
১২-১৬ |
১০-১৫ |
৬ |
তৈলবিহীন চালের কুঁড়ো |
১২-১৬ |
১-২ |
১৫-২০ |
৪ |
ভূট্টা |
৯-১১ |
৪-৬ |
২-৩ |
১২ |
বার্লি |
৮-১০ |
২-৩ |
৪-৬ |
১২ |
নারকেল কেক |
২৩-২৫ |
১২-১৩ |
১০-১৩ |
৮ |
বাদামের খৈল |
৪০-৪৩ |
৪-৮ |
৬-৭ |
১২ |
সর্ষের খৈল |
৩০-৩৫ |
৪-৬ |
৬-৯ |
৮ |
সোয়াবিন কেক |
৩৬-৪০ |
৫-৬ |
৪-৬ |
১৪ |
সূর্যমুখী কেক |
২৮-৩২ |
৪-৬ |
১৬-২২ |
৮ |
ফিশ মিল |
৫০-৬৫ |
৮-১১ |
২-৩ |
১২-২০ |
ঝিনুকের মাংস |
৩০-৪০ |
৮-১০ |
৫ |
|
চিংড়ির মাথা মিল |
২৮-৩০ |
৮-১০ |
৫-১০ |
১২ |
রেশমকীট মিল |
৬০-৬৫ |
১৮-২০ |
৩-৫ |
১৬ |
কার্পের বিভিন্ন জীবনস্তরের সম্পূরক খাদ্যের সূত্র |
||||
উপাদানসমূহ (%) |
ধানিপোনা |
চারাপোনা |
অপরিণত/পরিণত দশা |
পরিপক্ক দশা |
চালের কুঁড়ো |
২০ |
৪০ |
৩৮ |
৩০ |
বাদামের খৈল |
৩৮ |
২০ |
৩৫ |
৩৫ |
ভাজা সোয়াবিন মিল |
২০ |
২৫ |
২০ |
২০ |
ফিশমিল |
১৭ |
১০ |
৫ |
১০ |
ভিটামিন-খনিজ পদার্থের মিশ্রণ |
২ |
২ |
২ |
২ |
উদ্ভিদ তৈল |
২.৭ |
৩ |
- |
২.৭ |
কডলিভার তৈল |
০.৩ |
- |
- |
০.৩ |
গলদা চিংড়ির সম্পূরক খাদ্যের সূত্র |
||
উপাদানসমূহ (%) |
অমিশ্রচাষ |
মিশ্রচাষ |
বাদামের খৈল |
৪০ |
৪০ |
সোয়াবিন মিল |
৩২ |
৩৪ |
ফিশমিল / চিংড়ি মিল |
১৩ |
- |
চালের কুঁড়ো |
১২ |
২৫ |
ভিটামিন-খনিজ পদার্থ |
৩ |
১ |
মাগুর মাছের সম্পূরক খাদ্যের সূত্র |
|
উপাদানসমূহ (%) |
পরিমাণ (%) |
ফিশমিল |
৬০ |
ভাজা সোয়াবিন মিল |
১৫ |
বাদামের খৈল |
১০ |
বেকার ইষ্ট |
৩ |
সূর্যমুখী তৈল |
২.৫ |
কডলিভার তৈল |
২.৫ |
শ্বেতসারজাতীয় শর্করা |
৪.৫ |
ভিটামিন-খনিজ মিশ্রণ |
২ |
আকর্ষক (মেথি ও একাঙ্গি মূল-চূর্ণ) |
০.৫ |
উপাদান |
প্রতি ১০০ গ্রাম পরিমাণ |
ফিশমিল |
১৫.০ |
সোয়াবিন মিল |
১৭.০ |
গম (গুঁড়ো) |
১০.০ |
জোয়ার / বাজরা |
৫৬.৮৫ |
ডি এল মিথিয়োনিন |
০.১৫ |
ভিটামিন ও মিনারেল মিশ্রণ |
১.০ |
গলদা চিংড়ির সুষম খাদ্যের তালিকা ও ফরমূলা |
||
উপাদান |
পরিমাণ প্রতি ১০০ গ্রামে |
|
(১) |
(২) |
|
মাছের তেল |
৩.০ |
৩.০ |
শুঁটকি চিংড়ি গুঁড়ো |
২৫.০ |
১০.০ |
ফিশমিল |
১০.০ |
৪.০ |
বাদামগুঁড়ো |
৫.০ |
২.০ |
সোয়াবিন মিল |
৫.০ |
২.০ |
চালের খুদ |
২৫.৫ |
৩৯.০ |
চালের কুঁড়ো |
২৫.৫ |
৩৯.০ |
গুয়ার গাম (বাইন্ডার) |
১.০ |
১.০ |
|
|
||
উপাদান |
পরিমাণ প্রতি ১০০ গ্রামে |
|
অধিভেজা |
শুকনো |
|
ফিশমিল (৫৫% প্রোটিন) |
৮.০ |
১৩.০ |
গমের ভুষি |
৩০.০ |
৪৭.০ |
চালের কুঁড়ো |
১১.৭৫ |
১৯.০ |
সোয়াবিন মিল |
১২.০ |
১৯.০ |
ভিটামিন মিশ্রণ |
১.২৫ |
২.০ |
জল |
৩৭.০ |
- |
ধানিপোনার শুকনো খাবার |
|
উপাদান |
প্রতি ১০০ গ্রাম পরিমাণ |
বাদামখোল |
৬১.০ |
চালের কুঁড়ো |
৩৭.০ |
ডাই ক্যালসিয়াম ফসফেট |
১.৫ |
খাবার নুন |
০.৩ |
ভিটামিন ও মিনারাল মিশ্রণ |
০.২ |
|
|
|
উপাদান |
প্রতি ১০০ গ্রাম পরিমাণ |
বাদামখোল |
২০.০ |
তিলের খোল |
৩৫.০ |
ফিশমিল |
১০.০ |
চালের কুঁড়ো |
৩৪.০ |
ডাই ক্যালসিয়াম ফসফেট |
০.৫ |
খাবার নুন |
০.৩ |
ভিটামিন মিনারাল মিশ্রণ |
০.২ |