প্রশ্ন- অনেক মাছ আজ গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছ ৷ মাছ চাষের সময় মহুয়া দিয়েও আমরা অনেকরকম মাছ মেরে ফেলছি ৷ তাদের কথা বলুন ৷
আমাদের দেশের নদীনালায় নানারকম মাছ পাওয়া যেত যেগুলো ক্রমশই হারিয়ে যেতে বসেছে ৷ বাজারে রুই, কাতলা ছাড়া অন্যান্য মাছের দেখা পাওয়া ভার ৷ অথচ গ্রাম বাংলার খাল বিল নদীতে রকমারি মাছ দু দশক আগেও পাওয়া যেত ৷ মাছগুলি খেতে সুস্বাদু, তাদের পুষ্টিমূল্যও IMC- থেকে কোন অংশ কম নয় ৷ নোনাজলের মাছে আয়োডিন থাকার দরুণ যারা ঐ মাছ খেয়ে থাকেন তারা থাইরয়েডের রোগে ভোগেন না ৷ ছোট মাছগুলিতে থাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ৷ তাই হারিয়ে যেতে বসা মাছগুলিকে কৃত্রিম প্রজননের মাধ্যমে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নিতে হবে আমাদেরই ৷ নীচে কিছু মাছের পুষ্টিমূল্যের একটা তালিকা দেওয়া হল-
|
মাছের নাম |
জল |
প্রোটিন |
ফ্যাট |
মোট লৌহ |
শরীরোপযোগী লৌহ |
ক্যালসিয়াম |
ফসফরাস
|
|
গ্রামে প্রকাশিত |
মিলি গ্রামে প্রকাশিত |
||||||
|
ফেসা |
৭৪.০ |
১৮.৪ |
১.৯ |
১.১৫ |
০.১২ |
৮৮০.০ |
৩৫০.০ |
|
মৃগেল |
৭৫.০ |
১৯.৫ |
০.৮ |
১.০৯ |
০.৪১ |
৩৫০.০ |
২৮০.০ |
|
শোল |
৭৮.০ |
১৬.২ |
২.৩ |
০.৫৪ |
০.৭৫ |
১৪০.০ |
৯৫.০ |
|
মৌর |
৭২.০ |
১৮.০ |
৪.১ |
০.৯০ |
০.৪৪ |
৫৫০.০ |
৩৫০.০ |
|
পুঁটি |
৭৫.০ |
১৮.১ |
২.৪ |
০.৯৬ |
০.৬৬ |
১১০.০ |
৯৫০.০ |
|
ট্যাংরা |
৭০.০ |
১৯.২ |
৬.৪ |
২.০১ |
০.৩১ |
২৭০.০ |
১৭০.০ |
|
ভাঙ্গন |
৬৭.৩ |
১৯.৪ |
৪.৪ |
১.১২ |
০.২১ |
৫৮০.০ |
৩১০.০ |
|
সিংঙ্গি |
৬৮.০ |
২২.৮ |
০.৬ |
২.২৬ |
০.৯৭ |
৬৭০.০ |
৬৫০.০ |
|
বেলে |
৭৯.৭ |
১৪.৫ |
০.৬ |
১.০৪ |
০.০৩ |
৩৭০.০ |
৩৩০.০ |
|
ল্যাটা |
৩৪.০ |
১৯.৪ |
০.৬ |
১.৩০ |
০.৭৩ |
৬১০.০ |
৫৩০.০ |
|
কই |
৭০.০ |
১৪.৮ |
৮.৮ |
১.৩৫ |
০.৭৪ |
৪১০.০ |
৩৯০.০ |
|
ফলুই |
৭৩.০ |
১৯,৮ |
১.০ |
১.৬১ |
০.৫১ |
৫৯০.০ |
৪৯০.০ |
|
পাবদা |
৭৩.০ |
১৯.২ |
২.১ |
১.৩২ |
০.৪৩ |
৩১০.০ |
২১০.০ |
|
রয়না |
৭৬.০ |
১৫.৬ |
১.১ |
০.৩৬ |
০.০৪ |
১২০.০ |
৮০.০ |
|
পাকাল |
৭৬.৮ |
১৪.৩ |
১.২ |
০.৪২ |
০.১০ |
১৩০.০ |
১১০.০ |
|
আড় |
৭৮.১ |
১৫.৯ |
১.৩ |
০.৬৬ |
০.২৬ |
৩৮০.০ |
১৮০.০ |
|
চেলা |
৭৭.৫ |
১৪.৬ |
৪.৩ |
১.৯৬ |
০.৯৬ |
৫৯০.০ |
৩৪০.০ |
|
খোলসে |
৭৫.০ |
১৬.১ |
৩.৯ |
০.৯০ |
০.৮৫ |
৪৬০.০ |
৩৬০.০ |
|
বাটা |
৭৯.০ |
১৪.৩ |
২.৪৮ |
১.০৯ |
০.০১ |
৭৯০.০ |
২০০.০ |
|
চিতল |
৭৫.০ |
১৮.৬ |
২.৩২ |
২.৯৮ |
০.৫০ |
১৮০.০ |
২৫০.০ |
|
মহাসোল |
৭০.৩ |
২৫.২ |
২.২৩ |
৩.৮৩ |
০.৮০ |
১৩০.০ |
২৮০.০ |
|
রুই |
৭৬.৭ |
১৬.৬ |
১.৪ |
০.৮৫ |
০.৫০ |
৬৮০.০ |
১৫০.০ |
|
খয়রা |
৭২.০ |
১৮.০ |
৩.০ |
০.৬৭ |
০.২৩ |
৫৯০.০ |
২২০.০ |
|
কাতলা |
৭৩.৭ |
১৯.৫ |
২.৪ |
০.৭৬ |
০.৫৫ |
৫১০.০ |
২১০.০ |
|
বোয়াল |
৭৩.০ |
১৫.৪ |
২.৭ |
০.৬২ |
০.৩৬ |
১৬০.০ |
৪৯০.০ |
|
কালবোস |
৮১.০ |
১৪.৭ |
১.০ |
০.৮৩ |
০.২৬ |
৩২০.০ |
৩৮০.০ |
|
মাগুর |
৭৮.২ |
১৫.০ |
১.০ |
০.৭৪ |
০.৭৫ |
২১০.০ |
২৯০.০ |
|
বাম |
৭৪.৮ |
১৬.১ |
০.৯ |
০.৮৪ |
০.৩৭ |
৩৩০.০ |
২৪০.০ |
|
খরসোলা |
৭৫.৩ |
১৬.৩ |
৫.১ |
০.৬৪ |
০.৪২ |
৪১০.০ |
১৬০.০ |
|
ধাঁইন |
৭২.২ |
১৪.০ |
১২.১ |
১.০৪ |
০.৫৮ |
৩৬০.০ |
২৪০.০ |
|
সরল পুঁটি |
৭০.২ |
১৫.৫ |
৯.৫ |
০.৫৪ |
০.৩২ |
২২০.০ |
১২০.০ |
|
রিটা |
৭২.৩ |
১৯.৮ |
৩.২ |
১.৬৭ |
১.২১ |
৫৩০.০ |
৪২০.০ |
|
শাল |
৭০.৪ |
২২.০ |
২.৮ |
২.০৫ |
১.৭২ |
৪৩০.০ |
৯২০.০ |
|
সিলং |
৭৬.০ |
১৩.৪ |
৯.৩ |
২.০ |
১.৬১ |
৫১০.০ |
৩২০.০ |