মাছ চাষের বিধি নিষেধ

বিধি

নিষেধ

সমস্ত জলাশয়েই মাছ চাষ করুন মাছ চাষ আশাতীত লাভজনক

কোন জলাশয় পতিত রাখবেন না

অবাঞ্ছিত সমস্ত উদ্ভিদ হতে জলাশয়কে মুক্ত করুন

জলাশয়ে অবাঞ্ছিত উদ্ভিদ জন্মাতে দেবেন না, তাহলে মাছের বৃদ্ধি কমে যাবে, ধরতেও অসুবিধা হবে

সমস্ত আগাছা এবং মত্স্যভূক মাছ মেরে ফেলুন এর জন্য মহুয়ার খইল ব্যবহার করুন যা পরে মাছের খাবার তৈরীতে সাহায্য করবে

পুকুরে আগাছা এবং মত্স্যভূক মাছেদের প্রবেশ করতে দেবেন না কারণ এরা আপনার চাষের মাছের ক্ষতি করবে কোন রাসায়নিক বিষ প্রয়োগ না করাই ভাল পুকুরের ক্ষতি হতে পারে

মহুয়া খইল প্রয়োগের বিষক্রিয়া শেষ হলে মাছ ছাড়বেন

জলে বিষক্রিয়া থাকলে মাছ ছাড়বেন না

মাছের ফলন বাড়াবার জন্য সার প্রয়োগ অবশ্য করবেন জৈব এবং অজৈব দুরকম সারই নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করবেন

সার প্রয়োগ না করে মাছ চাষে লাভ আশা করবেন না বিপরীত ফল হতে পারে

সার প্রয়োগের আগে অবশ্যই চূণ দেবেন

সার প্রয়োগের পরে চূণ দেবেন না ভাল ফল পাবেন না

পুকুরের বিভিন্ন স্তরে মিলেমিশে থাকতে পারে এমন সব বেশী বাড়ন্ত মাছ পুকুরে ছাড়বেন এবং নির্দিষ্ট পরিমাণে ছাড়বেন

পরস্পর প্রতিযোগী মাছ পুকুরে ছাড়বেন না, কমবেশী ছাড়বেন

সুস্থ সবল পোনা ছাড়বেন আশানুরূপ বাড় পেতে হলে সুষম পরিপূরক খাদ্য যথাবিধি প্রয়োগ করবেন

দুর্বল  বা রুগ্ন পোনা ছাড়বেন না দ্রুত বৃদ্ধি পরিপূরক খাদ্য ছাড়া সম্ভব নয়

মাঝে মাঝে জাল টেনে মাছের বাড় ও স্বাস্থ্য পরীক্ষা করবেন জাল দিলে মাছের ব্যায়াম হয় ও স্বাস্থ্য ভাল থাকে

পুকুরে মাঝে মাঝে জাল না টেনে বসে থাকবেন না

মাছ বাজারে বিক্রীর উপযোগী হলেই বেচে ফেলুন

এক বছরের বেশী মাছ পুষে রাখবেন না তাতে লাভ নেই