বৈজ্ঞানিক পদ্ধতিতে
ময়লা জলে মাছ চাষ
|
| |
ময়লা জলে মাছ চাষের পুকুরে ময়লা জল, সাধারণত শহরের জনবসতির
সমস্ত নোংরা সমেত, শিল্পাঞ্চালের সমস্ত বর্জ পদার্থ সমেত এসে পড়ে׀
এই জলে মাছ চাষের পুষ্টি উপাদান ছাড়াও নানা রকম
দূষিত পদার্থ থাকে׀
ভারি
ধাতু যেমন, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, সিসা, জিঙ্ক ইত্যাদি, নানা রকম কীটনাশক
ইত্যাদিও ময়লা জলে থাকে যেটা পরিশষে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানব শরীরে এসে
পড়ে এবং সেখানে সঞ্চিত হয়- যাকে বায়ো-ম্যাগনিফিকেশন বলে׀
সুতরাং ময়লা জলে মাছ চাষের ব্যাপারে জলের
গুণাগুণ সম্বন্ধে সতর্ক থাকা অত্যন্ত জরুরী׀
|
| |
সাধারণ ময়লা জলের মাছ চাষের খামারে শহর, শিল্পাঞ্চল বাহিত জল
প্রথমে একটি "গ্রিড চেম্বারের"
মাধ্যমে পাস করিয়ে সরু নালার মাধ্যমে আন আরবিক,
আরবিক, ফ্যাকালটেটিভ ইত্যাদি পুকুরের মাধ্যমে সবশেষে মাছ চাষের পুকুরে ফেলা
হয়׀
|
| |
সরু নালার মধ্যে প্রচুর পরিমাণে
"ম্যাক্রোফাইট"
অর্থাত বড় বড় জলজ গাছ থাকা উচিত যেমন কচুরীপানা, টোপাপানা, আজোলা ইত্যাদি׀
এই ম্যাক্রোফাইটগুলি ময়লা জলে দ্রবীভূত বিভিন্ন
প্রকার ভারি ধাতু ও অতিরিক্ত দ্রবীভূত পুষ্টি উপাদান শোষণ করে নেয় এবং
তথাকথিত পরিশোধিত জল আন-আকবিক, আরবিক ও ফ্যাকালটেটিভ পুকুরের মাধ্যমে মাছ
চাষের পুকুরে গিয়ে পড়ে׀
এই পুকুরগুলিতে বিভিন্ন ব্যাকটিরিয়ার দ্বারাও দূষিত
পদার্থ নির্মল করা হয়׀
|
একটি পুকুরে প্রাথমিক খাদ্য উত্পাদন হচ্ছে ক্লোরোফিল বহনকারি
জলজ জীব যার সূর্যের শক্তিকে ব্যবহার করে জৈব পদার্থ তৈরিতে সাহায্য করে׀
|

|
উদ্ভিদ কণা, আলগি, কিছু ব্যাকটেরিয়া এবং কিছু ভাসমান এবং
নিমজ্জমান জলজ উদ্ভিদই হচ্ছে প্রাথমিক উত্পাদক, যে কোন ময়লা জলের মাছ চাষের
পুকুরে׀
|
দেখা গেছে কচুরিপানা এক মিলিয়ন ময়লা জল (বসতি অঞ্চলের) এক
দিলে এক হেক্টরের জলাতে পরিশোধিত করতে পারে এবং বি.ও.ডি
(BOD) এবং সি.ও.ডি
(COD)র
পরিমাণ ৮৯ শতাংশ অবধি কমাতে পারে׀
একই ভাবে আজোলা, স্পাইরোজোলা, উলফিয়া, লেমনা
ইউট্রিফিকেশনের সম্ভাবনা কমায় একই সঙ্গে এগুলি গ্রাস কার্প ইত্যাদি মাছের
খাবার হিসাবেও ব্যবহার করা যায়׀
|
অনেক সময় দেখা যায় ময়লা জলে মাছ চাষের পুকুরে প্রচুর পরিমাণে
শামুক গুগলি ইত্যাদির প্রাদুর্ভাব হয়েছে׀
সেক্ষেত্রে এইসব পুকুরে পাঙাস মাছ চাষ করা যেতে পারে׀
দেখা গেছে পাঙাস মাছ শুধুমাত্র গুগলি, শামুক
খাইয়েও বেশ ভালভাবে চাষ করা যায়׀
তবে যেহেতু পাঙাস মাছ মাংসাসী সেহেতু পাঙাস মাছের চাষের
ব্যাপারে একটু সাবধান খাকা ভাল׀
যেমন পাঙাসের সাথে অন্যান্য মাছ যেমন রুই, কাতলা, মৃগেল
ইত্যাদি একটু বড় আকারে ছাড়তে হবে যাতে পাঙাস তাদেরকে খেতে না পারে׀
|
বিভিন্ন ম্যাক্রোফাইট দ্বারা পরিশোধিত ময়লা জলের মাছ চাষের
পুকুরে যে প্রায় পরিষ্কার জল পাওয়া যায় সেখানে গলদা চিংড়ি চাষও করা যেতে
পারে׀
|
অনেক সময় ময়লাজলের মাছ চাষের পুকুরে বিভন্ন পুষ্টি উপাদানের
আধিক্যের জন্য প্রচুর পরিমাণে শ্যাওলা
(algae) জন্মায় ও
algal bloom তৈরী করে׀
সেক্ষেত্রে পুকুরে সিলভার কার্প মাছের পরিমাণ বাড়িয়ে শ্যাওলার পরিমাণ কমানো
যায়׀
|

|