উন্নত মানের বীজ / চারা প্রাপ্তিস্থান

১) খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন বিভাগের অধীনে নিম্নে উল্লিখিত ১১টি উন্নয়ন ও গবেষণা কেন্দ্র বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে অবস্থিত৷ এই সমস্ত কেন্দ্রে উন্নত মানের বীজ / চারা উত্পাদিত হয়৷

  • রাষ্ট্রীয় উদ্যান গবেষণা ও উন্নয়ন ফার্ম -  কৃষ্ণনগর,  নদীয়া৷

  • চুঁচুঁড়া উদ্যান গবেষণা ও উন্নয়ন ফার্ম -  চুঁচুঁড়া, হুগলি৷

  • চন্দননগর উদ্যান উন্নয়ন ফার্ম -  চন্দননগর, হুগলি৷

  • বারুইপুর উদ্যান উন্নয়ন ফার্ম -  বারুইপুর, দক্ষিণ ২৪-পরগণা৷

  • কাজলাগড় উদ্যান উন্নয়ন ফার্ম -  কাজলাগড়, পূর্ব-মেদিনীপুর৷

  • রাষ্ট্রীয় উদ্যান গবেষণা ও উন্নয়ন ফার্ম -  (কাজু)  দীঘা, পূর্ব-মেদিনীপুর৷

  • তালডাঙড়া উদ্যান গবেষণা ও উন্নয়ন ফার্ম - তালডাঙড়া, বাঁকুড়া৷

  • মহিতনগর উদ্যান গবেষণা ও উন্নয়ন ফার্ম -  মহিতনগর, জলপাইগুড়ি৷

  • মালদা উদ্যান গবেষণা ও উন্নয়ন ফার্ম -  মকদমপুর, মালদা৷

  • উদ্যান উন্নয়ন ফার্ম -  কোচবিহার, জেলা কোচবিহার৷

  • বরজোড়া উদ্যান গবেষণা ও উন্নয়ন ফার্ম -  বরজোড়া, বাঁকুড়া৷

 

 

২) রাষ্ট্রীয় উদ্যান গবেষণা ও উন্নয়ন কেন্দ্র, কৃষ্ণনগর নদীয়ায় সব্জির সংকর বীজ উত্পাদনের জন্য একটি সব্জির সংকর বীজ উত্পাদন কেন্দ্র স্থাপন করা হয়েছে৷

৩) টিসুকালচার চারা তৈরীর জন্য কৃষ্ণনগর রাষ্ট্রীয় উদ্যান গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন বিভাগ কর্তৃক   একটি টিসুকালচার ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে৷ কলার-টিসুকালচার চারা তৈরী শুরু হয়েছে৷

৪) বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর এরূপ একটি টিসুকালচার ল্যাবরেটরি তৈরী করেছে৷ এছাড়াও ব্যক্তিগত মালিকানায় একাধিক টিসুকালচার ল্যাবরেটরি এরাজ্যে চালু আছে৷

৫) সাইটার্স ডাইব্যাক রিসার্চ ষ্টেশন, কালিংপঙ  থেকে উন্নত মানের নীরোগ কমলালেবুর চারা পাওয়া যায়৷

৬) বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, মোহনপুর নদীয়া এবং উত্তরবঙ্গ কৃষিবিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন উদ্যান জাত ফসলের বীজ / চারা পাওয়া যায়৷

৭) এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রচুর বেসরকারী / এন. জি. ও.র উদ্যোগে অনেক নার্সারী আছে৷ বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বীজ / চারা সংগ্রহ করা যেতে পারে৷